৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩

রাজনগরে তৃনমূলের বিজয় মিছিল

খান আরশাদ, বীরভূম: শুক্রবার রাজনগরে আয়োজিত হল তৃনমূল কংগ্রেসের বিজয় মিছিল। এবারের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে বিজেপির দুধ কুমার মন্ডলকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হন তৃনমূলের শতাব্দী রায়। এই জয় পাওয়ার ফলে শতাব্দী রায় জয়ের হ্যাট্রিক করেছেন। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রের দুটিতেই জয়ী হয়েছে তৃনমূল। সেই জয়কে সামনে রেখেই তৃনমূলের আজকের এই বিজয় মিছিল। রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ও রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের ৬৮টি সংসদের তৃনমূল কর্মী সমর্থকরা অংশ নেয়।

আজকের এই মিছিলে পা মেলান বীরভূম জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জী, স্থানীয় তৃনমূল নেতা প্রানতোষ ওঝা, সৌমিত্র সিংহ, মহঃ সরিফ, রানা প্রতাপ রায়, শোভন আচার্য্য সহ অন্যান্যরা।

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে তৃনমূলের বিজয় মিছিল

আপডেট : ৭ জুন ২০১৯, শুক্রবার