২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া গোটা এলাকা জুড়ে

পার্থ ঝা,মানিকচক, নতুন গতি : সংসারের হাল ধরতে ভিনরাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হল না এক যুবকের। মৃত যুবকের নাম সেখ আজিজ (২৩)। জানা গেছে, অন্ধ্রপ্রদেশে কাজে যোগ দেওয়ার মাত্র তিন দিনের মাথায় মৃত্যু হল মালদার মানিকচক ব্লকের শেখপুরা গ্রামের বাসিন্দা এই পরিযায়ী শ্রমিকের। যুবকের আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় পরিযায়ী শ্রমিক শেখ আজিজ কাজের সন্ধানে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন। সেখানে টাওয়ারের কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ শুরু করার মাত্র তিন দিনের মাথায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, আজিজ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তবে এই অসুস্থতা যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। আজিজের পরিবারে রয়েছেন বৃদ্ধ অন্ধ মা এবং স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার রোজগারেই চলত সংসারের খরচ। কিন্তু হঠাৎ করেই পরিবারের একমাত্র ভরসাকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া গোটা এলাকা জুড়ে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার