দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিট অফিস খোলার আর্জি ফিরিয়ে দেওয়া হল অবকাশকালীন বেঞ্চের তরফ থেকে এবং পাঠিয়ে দেওয়া হয় নিয়মিত বেঞ্চে। আগামী ২৩শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, সম্প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড খুলে দেওয়া হয় কলকাতা পুরসভার কর্মীদের তরফ থেকে। তবে রাতে ফের নতুন করে টাঙিয়ে দেওয়া হয় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের’ ব্যানার। এরপরই তাঁর অফিসে অবৈধ বিল বোর্ড ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সেই চত্বরে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুরসভা কর্মীদের গায়ে হাত তোলা থেকে কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে এবং এখনও পর্যন্ত ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।
মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্তও। মামলাকারীর তরফ থেকে অবিলম্বে তাঁর অফিস খোলার আর্জি জানানো হয়। কারণ ৩রা সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং আলো পাখা সবই চালু থাকায় বিদ্যুতের খরচ বৃদ্ধি পাচ্ছে আদালতে। এখানেই শেষ নয়, ডিসির তরফ থেকে তাঁদের জানানো হয়েছিল ফরেনসিক করার কথা। তবে এখনও পর্যন্ত তা না হওয়ায়, যাতে রিপোর্ট চেয়ে কোর্ট জানতে চায়, যে বর্তমান পরিস্থিতি কী। তবে সেই আবেদনও ফিরিয়ে দিয়েছেন বিচারপতি। এবার দেখার, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন মোড় নেয়।
নতুন গতি 












