১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩৩

সোনিয়ার আত্মজীবনীতে প্রণব নিয়ে বিস্ফোরক দাবি, পাল্টা দিলেন শর্মিষ্ঠা

দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। তবে প্রকাশের পরই বইটি জড়িয়েছে বিতর্কে। বইতে তিনি দাবি করেছেন, ২০১০ সালে সরাসরি না হলেও তাঁর কাছে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিষয়টি জনসম্মুখে আসতেই তাঁকে পাল্টা দেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

বইতে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের মতপার্থক্য ছিল জানিয়ে কংগ্রেস নেত্রী লিখেছেন, “২০১০ সালে সেই ব্যাপারে আমার কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। মনে পড়ছে, এরপরই তিনি আমাকে চমকে দেন একটি পরামর্শ দিয়ে। দাবি করেন, শীর্ষ পদে পরিবর্তন দরকার। আমি বুঝতে পেরেছিলাম উনি ইঙ্গিতে আমাকে ওঁর বহুদিনের আকাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা বলতে চাইছেন। আমি আস্তে আস্তে বিষয়টা পালটে দিয়েছিলাম। উনি হয়তো তাতে অসন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু আমাকে কখনও বুঝতে দেননি।”

বিষয়টি জানাজানি হতে সোনিয়া গান্ধী সহ গোটা কংগ্রেসকে পাল্টা দেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সমাজমধ্যমে তিনি লিখেছেন, “এতে চমকে ওঠার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি কোনও অপরাধ? বিশেষ করে যখন সেই উচ্চাকাঙ্ক্ষার পেছনে থাকে রাজনীতি ও শাসনকার্যে কয়েক দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং এক অসাধারণ মেধা? আমার বাবাকে যখন আমি এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, তখন উনি বলেছিলেন, ‘যেকোনও যোগ্য রাজনীতিবিদেরই এমন উচ্চাকাঙ্ক্ষা থাকে।'” তিনি আরও জানিয়েছেন, “আমার বাবা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমের দ্বারা সবকিছু অর্জন করেছিলেন।” তাঁর খোঁচা, “বংশানুক্রমিক অধিকারের সুবাদে কেউ তাঁকে কোনও পদ, এমনকী প্রধানমন্ত্রীর পদও থালায় সাজিয়ে দেয়নি।”

আদালতে ধাক্কা খেল অভিষেক, ফেরানো হল ক্যামাক স্ট্রিট অফিস খোলার আর্জি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সোনিয়ার আত্মজীবনীতে প্রণব নিয়ে বিস্ফোরক দাবি, পাল্টা দিলেন শর্মিষ্ঠা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার