১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩৩

পুরোনো মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দিল্লী পুলিশের আধিকারিকরা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের আইনি জটিলতায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা কালীঘাট তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ বছর আগের এক পুরোনো মামলায়, সোমবার দুপুরে, তাঁর কালীঘাটের বাড়িতে কালীঘাট থানার আধিকারিকদের নিয়ে, আসেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে রাজনীতিতে। শুধু তাই নয়, প্রশ্ন উঠতে শুরু করেছে হাজার।

সূত্রের খবর, নোটিসে উল্লেখ করা হয়েছে মামলাটি ২০১৩ সালের এবং হয়েছিল পার্লামেন্ট স্ট্রিট থানায়। শুধু তাই নয়, সরকারি কাজে বাধা, আধিকারিকদের উপর হামলা সহ নানা ধারার উল্লেখও করা হয়েছে। জানা যাচ্ছে, দিল্লী পুলিশ জানিয়েছে, ঠিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নেওয়া হবে। দীর্ঘদিনের পুরনো মামলায় আচমকা এই পুলিশি হানা নিয়ে প্রশ্ন উঠতে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এতদিন কেন ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই উত্তর দিল্লি পুলিশ দেবে। ওদের তো আলাদতে নিশ্চয়ই জানাতে হবে।”

প্রসঙ্গত, চলতি বছরে পালাবদলের পর থেকে একাধিকবার আইনি জটিলতার মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়টি ঘিরে আজও সরগরম রাজ্য রাজনীতি। মমতা শিবিরের একাংশ দাবি করেছেন, অভিযোগগুলি সাজানো। আবার আরেকাংশ গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূলের তোলা সমস্ত অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। প্রাক্তন শাসকদলের বিরুদ্ধেই পাল্টা অভিযোগের আগুন তুলেছে তারা। এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে কিনা।

সর্বাধিক পাঠিত

আদালতে ধাক্কা খেল অভিষেক, ফেরানো হল ক্যামাক স্ট্রিট অফিস খোলার আর্জি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুরোনো মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দিল্লী পুলিশের আধিকারিকরা

আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার