সেখ সামসুদ্দিন,১ নভেম্বরঃ জি ডি স্টাডি সার্কেল পরিচালিত এম-ক্যাট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সারা পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির কাউন্সেলিং শুরু হয় ২৯ অক্টোবর থেকে ছয়টি সেন্টারে। ২৯ অক্টোবর উত্তর ২৪ পরগনার রহমত-এ-আলম মিশনে, ৩০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এন আর ন্যাশনাল অ্যাকাডেমিতে, ৩১ অক্টোবর কলকাতা, হাওড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জি ডি অ্যাকাডেমিতে, আজ ১ নভেম্বর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলি জেলার কেন্দ্রগুলির জন্য মেমারি মামুন ন্যাশনাল স্কুলে কাউন্সেলিং হয়।
এছাড়াও ৩ নভেম্বর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং কেন্দ্রগুলির জন্য বোস-আন-নূর (হরিপুর, বুনিয়াদপুর) এ এবং মুর্শিদাবাদ জেলার জন্য বহরমপুরের বোস-আন-নূর এ কাউন্সেলিং হবে বলে জানা যায়। মেমারি মামুন ন্যাশনাল স্কুলে কাউন্সেলিংয়ে উপস্থিত ছিল জি ডি একাডেমি, খাদিজাতুল কুবরা গার্লস মিশন, বড়জোড়া কিশলয় মিশন, আল ইকরা মিশন বীরভূম, এন আর ন্যাশনাল অ্যাকাডেমি (বীরভূম), আল-আমীন ফাউন্ডেশন, আল আমীন মিলি মিশন, এ আর রহমান অ্যাকাডেমি, এ এম ইসলামিক মডেল স্কুল, মওলানা আবুল কালাম আজাদ মিশন, তৌহিদ মিশন, শিশুমন মডেল মিশন, রহমত ই আলম মিশন, বেগম রোকেয়া অ্যাকাডেমি, সিদ্দিকী ই-আকবর মিশন, আল আক্রাম মিশন, মওলানা আজাদ অ্যাকাডেমি, ব্যান্ডেল গার্লস মিশন, সেয়ারাবাজার রহমানিয়া আল আমিন মিশন সহ অন্যান্য মিশন।
জি ডি স্টাডি সার্কেলের সদস্য সৈয়দ নাসিরউদ্দিন হক জানান এদিনে মামুন স্কুলে ১২০০ ছাত্র ছাত্রীদের ডাকা হয়েছিল যার মধ্যে উপস্থিত হয় ৭০০ ছাত্রছাত্রী। তার মধ্যে প্রায় সাড়ে তিন শতাধিক ছাত্রছাত্রী নির্বাচিত হয় রিপোর্ট সংগ্রহ করার সময় পর্যন্ত। এদিন মামুন স্কুল প্রাঙ্গণে পারিপার্শ্বিক জেলা সহ দূরদুরান্ত থেকে অভিভাবক সহ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এলাকা ছিল গমগম। স্কুল কর্তৃপক্ষ সকলের বসার জন্য পর্যাপ্ত জায়গা ও দুপুরের আহারের ব্যবস্থাপনা রাখেন। সকাল থেকে মেয়েদের এবং দুপুর থেকে ছেলেদের কাউন্সেলিং শুরু হয় যা রাত ৮-৯ টা পর্যন্ত চলবে বলে জানা যায়।
০১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ কার্তিক ১৪৩৩
BREAKING :
জি ডি স্টাডি সার্কেল-এর পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির কাউন্সেলিং মামুন ন্যাশনাল স্কুলে।
-
নতুন গতি - আপডেট : ১ নভেম্বর ২০২৬, রবিবার
- 62
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















