৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৪ কার্তিক ১৪৩৩

ফের বিপাকে সৌরভ, মাদ্রাস হাই কোর্টে তাঁর বিরুদ্ধে মামলা

দেবজিৎ মুখার্জি: ফের বিপাকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম শীর্ষনেতা সৌরভ দাস। বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মাদ্রাস হাই কোর্টে। মামলাকারী সৌরভের অতীত খতিয়ে দেখার পাশাপাশি তাঁর পাসপোর্ট ও আধার কার্ড বাতিল করার আর্জিও জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সিজেপি নেতাকে নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলা হয়েছে আদালতের তরফ থেকে।

‘লাইভ ল’এর প্রতিবেদন অনুসারে, মামলাকারী চেন্নাইয়ের কাঞ্চিপুরমের বাসিন্দা গণেশ কুমার। তাঁর অভিযোগ, সৌরভ দাস লাগাতার বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন এবং তাঁর অতীত খতিয়ে দেখা হোক। শুধু তাই নয়, তাঁর এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের দাবিও জানিয়েছেন। ভবিষ্যতে সৌরভ যাতে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে আর আপত্তিকর মন্তব্য না করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন।

আবেদনকারীর আইনজীবী বি জগন্নাথ আদালতকে জানান, এর আগেও অভিযোগ জানানো হয়েছিল, তবে কোনও পদক্ষেপ করা হয়নি। আবেদনকারীর আইনজীবী আরও বলেন, “বিচার বিভাগ সম্পর্কে সৌরভ দাস যেভাবে কথা বলেন, তা আদালত সম্পর্কে কথা বলার সঠিক ধরণ নয়।” এদিন মামলাটি ওঠে মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি এসএ ধর্মধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের বেঞ্চে। শুনানি শেষে নোটিশ জারি করা হয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, আইন ও বিচার মন্ত্রক, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, ‘এক্স’ ও ইনস্টাগ্রামের সংশ্লিষ্ট কর্তাদের এবং আগামী ৬ সপ্তাহের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। এই প্রসঙ্গে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কার বক্তব্য, “এই ঘটনা একটি সার্বিক লজ্জার মুহূর্ত।”

সর্বাধিক পাঠিত

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব পেলেন ব্রিজভূষণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের বিপাকে সৌরভ, মাদ্রাস হাই কোর্টে তাঁর বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার