০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রক্ষাকবচ, স্বস্তিতে কৃষ্ণ দাস 

জলপাইগুড়ি: অবশেষে আইনি স্বস্তি পেলেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী তথা বারোপেটিয়ার নেতা কৃষ্ণ দাস। ভোটের ফল ঘোষণার পরদিন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কৃষ্ণ দাস। তাঁর আইনজীবী অর্জুন চৌধুরী জানান, সর্বোচ্চ আদালতের পাশাপাশি এদিন হাইকোর্টে দায়ের হওয়া অন্য একটি মামলাতেও আইনি রক্ষাকবচ পেয়েছেন কৃষ্ণ দাস। দুই আদালত থেকে পরপর আইনি স্বস্তি মেলায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে কৃষ্ণ দাসের অনুগামীদের মধ্যে। ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার মধ্যেই এই রক্ষাকবচ তাঁর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে আইনি স্বস্তি মিললেও কবে কৃষ্ণ দাস প্রকাশ্যে আসবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। জলপাইগুড়ির রাজনীতিতে প্রভাবশালী এই তৃণমূল নেতার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রক্ষাকবচ, স্বস্তিতে কৃষ্ণ দাস 

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার