০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

প্রধান শিক্ষক অনুপস্থিত, আগেভাগেই ছুটি! স্কুলের তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের 

ময়নাগুড়ি: নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগে শিক্ষকদের স্কুলের ভিতরে আটকে রেখে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই টিফিনের পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছিল। ফলে ব্যাহত হচ্ছিল নিয়মিত পঠনপাঠন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার স্কুলে গিয়ে শিক্ষকদের আটকে রেখে গেটে তালা দেন তাঁরা। তাঁদের দাবি, নির্ধারিত সময় পর্যন্ত স্কুল চালু রেখে নিয়মিত পঠনপাঠন নিশ্চিত করতে হবে। অভিভাবক বাপ্পা রায় বলেন, “প্রায় দিনই আমার ছেলে নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি ফিরে আসছিল। কারণ জানতে গিয়ে বিষয়টি জানতে পারি। এরপর নজরদারি করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর আমরা বিক্ষোভে নামি।” আর এক অভিভাবক দেবেন্দ্র শা বলেন, “সময় হওয়ার আগেই ছুটি দেওয়ায় ছাত্রছাত্রীদের পঠনপাঠনে খামতি থাকছিল।” শিক্ষকদের আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস। তিনি অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। স্কুলের তরফে নির্দিষ্ট সময়ে ছুটি দেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষকদের ছেড়ে দেন অভিভাবকরা। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সুজিত সরকার বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে পদক্ষেপ করা হবে।” প্রধান শিক্ষক তাপস রায়কে এদিন স্কুলে পাওয়া যায়নি।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রধান শিক্ষক অনুপস্থিত, আগেভাগেই ছুটি! স্কুলের তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের 

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার