মালদা: বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে বকেয়া বিল না পাওয়ার অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হল মালদা ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। কন্ট্রাক্টরদের একাধিক দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার মালদা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। এদিন দুপুরে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে জমায়েত হন সংগঠনের সদস্যরা। সেখান থেকে বিভিন্ন দাবি-দাওয়া লেখা ফ্লেক্স হাতে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে মিছিলটি মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের আধিকারিকদের হাতে তাঁদের দাবিসনদ তুলে দেন। সংগঠনের সক্রিয় সদস্য শুভ্রজ্যোতি দত্ত বলেন, ‘আমার পাড়া, আমার সমাধান’ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন করার পরও বহু কন্ট্রাক্টর এখনও প্রাপ্য বিল পাননি। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিল দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে এদিন প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। পাশাপাশি কন্ট্রাক্টরদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানেরও দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, দ্রুত বকেয়া বিল মেটানো না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বিষয়েও তাঁরা ভাবনাচিন্তা করবেন।
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
BREAKING :
‘কাজ করেও টাকা নেই’, বকেয়া বিলের দাবিতে মালদায় কন্ট্রাক্টরদের বিক্ষোভ
-
নতুন গতি - আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























