২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় ডিজে নিষেধ, ১৬০ কমিটিকে প্রশাসনের বার্তা

রহমতুল্লাহ, সাগরদিঘী: আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সাগরদিঘীতে পূজা কমিটি ও প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত হল। সাগরদিঘী ব্লক কমিউনিটি হলে সাগরদিঘী থানার উদ্যোগে আয়োজিত সভায় ব্লকের প্রায় ১৬০টি পূজা কমিটির কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নিয়মকানুন মেনে পূজা পরিচালনার পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পূজার সময় ডিজে বক্স বাজানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রয়োজনীয় সরঞ্জাম ও নিরাপত্তামূলক ব্যবস্থা রাখার বিষয়েও সতর্ক করা হয়।
পূজা কমিটিগুলিকে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত নিয়ম এবং সরকারি বিধি অনুযায়ী বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের বিষয়েও জানানো হয়। পাশাপাশি সরকারি অনুদান হিসেবে ১ লক্ষ টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় নিয়ম ও প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিডিও শতাংশু নাথ চক্রবর্তী এবং সাগরদিঘী থানার ওসি অরিজিৎ সরকার। ভূমি ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও প্রয়োজনীয় নির্দেশিকা জানান।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুর্গাপূজায় ডিজে নিষেধ, ১৬০ কমিটিকে প্রশাসনের বার্তা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার