নতুন গতি প্রতিবেদন, দার্জিলিং: শুক্রবার ভোরে ধসে ভাঙল দার্জিলিংয়ের তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতাল। জানা গিয়েছে, গত দুদিন উত্তরবঙ্গে ধারাবাহিক বৃষ্টির জেরে শুক্রবার ভোরে হঠাৎ ধস নামে তাকদহে, যার ফলে ভেঙে পড়ে হাসপাতালের একাংশ। তখন অন্দরে রোগী ও তাঁদের আত্মীয় মিলে মোট ৬ জন ছিলেন। কোনওরকমে ৫ জন বেরিয়ে আসলেও ভিতরে আটকে পড়েন এক রোগীর আত্মীয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করে। দুর্ঘটনায় তিনি চোট পেয়েছেন। তবে গুরুতর নয় বলে খবর। তাঁকে স্থানান্তরিত করা হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালে। এদিকে বাকি ৫ জন নিরাপদে রয়েছেন। প্রসঙ্গত, তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতাল রংলি-রংলিয়ট ব্লকের প্রধান সরকারি স্বাস্থ্যকেন্দ্র, যা মাত্র ২৮ কিলোমিটার দূরে দার্জিলিং থেকে। ঘটনাকে ঘিরে নেমেছে চিন্তার কালো ছায়া।
২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 























