২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, ৬ ঘণ্টা বন্ধ যান চলাচল

শিলিগুড়ি: টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় ধস, পাথর পড়া ও দুর্ঘটনার আশঙ্কায় আজ, ২৬ সেপ্টেম্বর, ছয় ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেভক থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২.১ কিলোমিটার অংশে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে সেভক (শূন্য কিলোমিটার) থেকে রংপো (৫২.১ কিলোমিটার) পর্যন্ত বিভিন্ন অংশে রাস্তার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। পাহাড়ি এলাকায় ধস, পাথর পড়া এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলিতে পুলিশ মোতায়েন রেখে যানবাহন নিয়ন্ত্রণ ও পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে। ফলে পর্যটক, যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে সাময়িক সমস্যায় পড়তে হতে পারে। প্রশাসনের তরফে সকলকে নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে দুপুর ১২টার পর ফের যান চলাচল শুরু হবে।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, ৬ ঘণ্টা বন্ধ যান চলাচল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার