১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

১০০ কেজি সোনার গয়নায় সাজবে মা দুর্গা

  • নতুন গতি
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 16
নতুন গতি প্রতিবেদন, শিলিগুড়ি: এই প্রথম উত্তরবঙ্গে ১০০ কেজি সোনার গয়নায় সাজবে সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির মা দুর্গা ও তাঁর পরিবার। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুজো কমিটির সদস্যরা।
এবছর সেনকো গোল্ডের সহযোগিতায় মা দুর্গা সহ তাঁর পরিবারকে ১০০ কেজি সোনা পরানো হবে। পুজোর মণ্ডপ তৈরি হবে বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে। এছাড়াও থাকবে চন্দননগরের শিল্পীদের তৈরি আলোকসজ্জা। তবে এবছর পুজোর স্থান বদলেছে। এবারের পূজোর আয়োজন করা হবে নিউ জলপাইগুড়ি থানা এবং নিউ জলপাইগুড়ি রেলের অফিসের পাশের একটি মাঠে।
নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। মণ্ডপের প্রায় ৮ ফুট আগে থেকেই ব্যবস্থা করা হবে ব্যারিকেডের। এছাড়াও থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি, নিরাপত্তারক্ষী ও বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েন ও বিশাল পুলিশি নিরাপত্তা। মণ্ডপের পিছনেও আলাদা ব্যারিকেড করা হবে। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে। উদ্যোক্তারা জানিয়েছেন, অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছেন। তবে উদ্বোধন কার হাত দিয়ে হবে, তা এখনই জানাতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ আগে জানানো হবে। উদ্বোধন হবে তৃতীয়ার দিন সন্ধ্যা ৬টায়।

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০০ কেজি সোনার গয়নায় সাজবে মা দুর্গা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার