১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

ইসলামপুরে এক শপিংমলে আগুন

নতুন গতি প্রতিবেদন, উত্তর দিনাজপুর: মঙ্গলবার সকালে এক নামী শপিংমলে আগুন লাগালেকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ইসলামপুরে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম কয়েকজন দমকলকর্মী। শুধু তাই নয়, অজস্র জামাকাপড়ও পুড়ে ছাই হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকা মলের দ্বিতল থেকে ধোঁয়া ও আগুন লক্ষ্য করা যায়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। দমকলকর্মীদের কাচ ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করতে হয়। তখন কাচের আঘাতে কয়েকজন দমকলকর্মী আহত হন।

ঘটনা প্রসঙ্গে মলের জমির মালিক শুভাশিস সাহা বলেছেন, “আমি তো বিল্ডিংয়ের উপরেই ছিলাম। দেখলাম ট্রান্সফরমার ব্লাস্ট করেছেন। সেটা ব্লাস্টের পর আওয়াজ পাই। এরপর মনে হয় শর্ট সার্কিট থেকেই মনে হয় আগুন লেগে গেছে।” এদিকে এক দমকল আধিকারিক শম্ভুনাথ গোপের বক্তব্য, “উপরে ধোঁয়া ছিল। সেই ধোঁয়া বের করার জন্য কাচ ভাঙতে গিয়েছিলাম তখনই আঘাত লেগেছে।”

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইসলামপুরে এক শপিংমলে আগুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার