১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

১৬ বেঞ্চে সাড়ে ১২ হাজার মামলা, মালদায় জাতীয় লোক আদালত

মালদা: দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার অন্যতম বিকল্প মাধ্যম জাতীয় লোক আদালত। শনিবার চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল মালদা সদর ও চাঁচল মহকুমায়। এদিন মালদা সদরে ১১টি এবং চাঁচলে ৫টি—মোট ১৬টি বেঞ্চে প্রায় সাড়ে ১২ হাজার মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়।
জাতীয় লোক আদালতের কাজকর্ম তদারকি করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ। মামলা পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন বিরোধ আপসের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়িয়ে দুই পক্ষেরই সময় ও অর্থ সাশ্রয় হয়।
মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, “আজ চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। মামলা পূর্ববর্তী ও পরবর্তী বিরোধ দুই পক্ষের সম্মতির ভিত্তিতে আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এতে উভয় পক্ষের সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় হয়।”
এদিন লোক আদালত ঘিরে আদালত চত্বরে ছিল ব্যস্ততা। বিভিন্ন মামলার পক্ষগুলি হাজির হয়ে আপসের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির সুযোগ নেন।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১৬ বেঞ্চে সাড়ে ১২ হাজার মামলা, মালদায় জাতীয় লোক আদালত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার