১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

বকেয়া টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, উত্তেজনা মোথাবাড়িতে

মালদা: কাজ করেও মিলছে না পাওনা টাকা। কয়েক কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় মালদার মোথাবাড়িতে। কালিয়াচক-২ নম্বর ব্লকের বিডিও দফতরের সামনে বিক্ষোভ দেখানোর পর বিডিও কৈলাস প্রসাদ ও পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক মণ্ডলের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা।
ঠিকাদারদের দাবি, কালিয়াচক-২ নম্বর ব্লকে প্রায় ১৮০ জন ঠিকাদার রয়েছেন। তাঁদের দিয়ে এনআরইজিএ এবং আবাস যোজনার বিভিন্ন কাজ করানো হলেও দীর্ঘদিন ধরে কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে। অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, আবার কেউ ব্যক্তিগতভাবে ধার করে কাজের খরচ জুগিয়েছেন। বর্তমানে পাওনাদারদের চাপের মুখে পড়েছেন তাঁরা।
ঠিকাদারদের অভিযোগ, টাকা না পাওয়ায় অনেকেই চরম আর্থিক সংকটে রয়েছেন। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও দাবি তাঁদের। দ্রুত বকেয়া মেটানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারীরা।
পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক মণ্ডল বলেন, ‘‘ঠিকাদারদের অভিযোগ শুনেছি। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বকেয়া টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, উত্তেজনা মোথাবাড়িতে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার