মালদা: মালদায় চা-চক্রে সংবাদমাধ্যমের মুখোমুখি বিজেপি নেতা দিলীপ ঘোষ। একাধিক ইস্যুতে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মমতার আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রসঙ্গ থেকে তৃণমূল জমানায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ—সব নিয়েই কটাক্ষ করেন দিলীপ। তাঁর দাবি, আদালতকে কখনওই যথাযথভাবে মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় বিশৃঙ্খলার ঘটনাতেও তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা।
এদিন কলকাতা পুরভোটে এনসিপিআইয়ের এনডিএ-র শরিক হয়ে ভোটে লড়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসন্ন জেলা সফরের ঘোষণা নিয়েও মুখ খোলেন তিনি।
আবাস যোজনা নিয়েও কড়া বার্তা দেন দিলীপ। তাঁর বক্তব্য, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাসও দেন তিনি।
নতুন গতি 






















