২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

দুই পুরসভা দখলের প্রস্তুতি কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল

নিউজ ডেস্ক: কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন জিততে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। পুরভোটের প্রস্তুতিতে বঙ্গ বিজেপি এখন থেকেই দায়িত্ব বণ্টন করে দল। দুই প্রাক্তন রাজ্য সভাপতিক দুই পুর নিগমে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতায় পুরভোটের দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। আর হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল সিনহাকে। মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃত্ব পুরনিগম নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত দুই বিজেপি নেতার নাম ঘোষণা করে। রাজ্য বিজেপির ঘোষণা, কলকাতা পুরসভার ক্ষেত্রে ইনচার্জ হিসাবে থাকছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কো-ইনচার্জ হয়েছেন রাজ্য সহ-সভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বা রাজুকে। অন্যদিকে, হাওড়ায় ইনচার্জ করা হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। এছাড়া কলকাতা পুরসভার কনভেনর করা হয়েছে তাপস রায়কে। কো-কনভেনর হয়েছেন কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রীতেশ তিওয়ারি। হাওড়ায় কনভেনরের দায়িত্ব পেয়েছেন বালির বিধায়ক সঞ্জয়কুমার সিং। বিজেপি সম্পূর্ণ তালিকা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মঙ্গলবারই।
কলকাতা ও হাওড়াপ পুরভোটের প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমে পড়তে চাইছে বিজেপি। সাংগঠনিক কাজ শুরু করে দিতে চাইছে। আগামী নভেম্বরেই কলকাতা পুরসভার নির্বাচনের সম্ভাবনা কলকাতা নিয়ে বিশেষ কমিটি তৈরি করেছে বিজেপি। সেই কথা মাথায় রেখেই কলকাতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। কলকাতা পুরভোটের জন্য পৃথক কমিটির শীর্ষে রয়েছেন তাপস রায়। সদস্য হিসাবে রয়েছেন সজল ঘোষ, রীতেশ তিওয়ারি, স্বপন দাশগুপ্ত ও দলের একাধিক নেতানেত্রী। এই কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণ সম্পর্কে অভিজ্ঞদের। এঁরা পুরভোটের আগে বিজেপির প্রচার কৌশল ঠিক করবে। এলাকায় এলাকায় জনসংযোগ গড়ে তুলবে। মোট কথা, পুরভোটের রণকৌশলও ঠিক করবে এই কমিটি। এছাড়া পুরভোটের সংকল্পপত্র তৈরিতেও এই কমিটি কাজ করবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও মত নেওয়া হবে কমিটির। পুরভোটের প্রস্তুতিতে কলকাতার উত্তর ও দক্ষিণের বিধায়কদের নিয়ে দফায় দফায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সল্টলেকের বিজেপি কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন ছিলেন সুনীল বনসল থেকে শুরু করে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী-সহ দলের কোর কমিটির সদস্যরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নভেম্বরেই ভোট হতে পারে। যেহেতু ভোট এগিয়ে আসছে, সামনে পুজোর মরসুম এবং দীপাবলি, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কলকাতার পাশাপাশি হাওড়া পুরনিগমকেও গুরুত্ব দিচ্ছ বিজেপি।

২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে আতিথ্য দেবে ভারত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুই পুরসভা দখলের প্রস্তুতি কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল

আপডেট : ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার