সুমন আদক, হাওড়া: স্থানীয় এলাকায় পাচারের উদ্দেশ্যে ওড়িশা থেকে ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা আনার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার বিকেলে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ২০.৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন হুগলির রিষড়ার বাসিন্দা উমেশ বর্মা (৪৮) এবং চন্দননগরের বাসিন্দা কৃষ্ণ যাদব (৩২)। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা ওড়িশার ট্রেন থেকে নামার পর থেকেই তাঁদের গতিবিধির উপর নজর রাখছিলেন। স্টেশন থেকে ট্রলি ব্যাগ নিয়ে বেরোনোর সময় তৃতীয় লেনের দুই পার্কিং জোনের মাঝখানে তাঁদের আটক করা হয়। হাওড়া সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দু’টি ট্রলি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়। জেরায় ধৃতরা স্থানীয় গ্রাহকদের কাছে বিক্রির উদ্দেশ্যেই গাঁজা আনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবী পদার্থ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















