খান আরশাদ, বীরভূম:
ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে রাজনগর ব্লক হাসপাতালে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। কিন্তু হাসপাতালের বিএমওএইচ বা কোনোডাক্তার বা কোনো অফিসার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন না।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ নিলো এক অভিনব উদ্যোগ। চিকিৎসা করাতে হাসপাতালে আসা এক সাধারণ প্রবীণ নাগরিকের হাতে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব তুলে দেওয়া হল।
পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত হাসপাতালের চিকিৎসক ডক্টর পুষ্পেন্দু মন্ডল, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি সহ অন্যান্য নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিজনেরা। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়বদ্ধতার কথাও স্মরণ করা হয়।
সাধারণ এক প্রবীণ নাগরিককে জাতীয় পতাকা উত্তোলনের মতো গুরুত্বপূর্ণ সম্মান দেওয়ার ঘটনায় উপস্থিতদের মধ্যে উৎসাহ দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাধীনতা দিবসের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রশংসা করেন শুভিবুদ্ধিসম্পন্ন মানুষেরা।
হাসপাতাল কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে এদিন উঠে আসে এক গুরুত্বপূর্ণ বার্তা—স্বাধীনতা শুধু একটি দিনের আনুষ্ঠানিক উদযাপন নয়, সমাজের প্রতিটি সাধারণ মানুষের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মধ্যেই স্বাধীনতার প্রকৃত সার্থকতা।
নতুন গতি 























