১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩৩

বীরভূমে চন্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা কবি কুমুদ কিঙ্করের স্মরণ অনুষ্ঠান

খান আরশাদ, বীরভূম :

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেবের হরিদাস আশ্রমে যথাযথ মর্যাদায় পালিত হলো সাপ্তাহিক চণ্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা, কবি ও মানবতাবাদী চিন্তক কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস। একই সঙ্গে অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় আশ্রমমাতা আশালতা দেবী এবং সদ্যপ্রয়াত সাংবাদিক পূর্ণচন্দ্র দত্তকে।

শুরুতে অতিথিরা কুমুদ কিঙ্কর ও আশালতা দেবীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পূর্ণচন্দ্র দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ স্মরণসভা ও আলোচনা।

সভায় কুমুদ কিঙ্করের বহুলচর্চিত উক্তি— “দেবতা, দানব যা খুশি তাই পারবে হতে, মানুষের মতো মানুষ হওয়া শক্ত কথা”—কে কেন্দ্র করে মানবতা, সাম্য ও মানুষের প্রতি দায়বদ্ধতার বার্তা জোরালোভাবে উঠে আসে। এছাড়া হরিদাস আশ্রমের ঐতিহ্য, নামকরণ এবং এর প্রবেশদ্বারে খোদাই করা “নাম কর, দান কর ও সহ্য কর” বাণীর প্রাসঙ্গিকতা নিয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। বর্তমান সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীদাস পত্রিকার সম্পাদক আনারুল হক, হরিদাস আশ্রমের ট্রাস্টি বোর্ডের সভাপতি তথা চন্ডীদাস পত্রিকার প্রাক্তন সম্পাদক আল আফতাব, কুনুর সাহিত্য পত্রিকার সম্পাদক চুনিলাল মুখোপাধ্যায়, কবির বাল্যবন্ধু ও গীতিকার অশোক কুমার নাগ, কবি অসীম শীল, বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি সন্তোষ কর্মকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

বক্তারা জানান, কুমুদ কিঙ্করের জীবন ও সাহিত্যচর্চার মূল সুর ছিল মানুষকে ভালোবাসা। জাতপাত ও সম্প্রদায়ের বিভেদ ভুলে মানবতাকে বৃহত্তর পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করার এই আদর্শ আজও হরিদাস আশ্রমের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে চলেছে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে চন্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা কবি কুমুদ কিঙ্করের স্মরণ অনুষ্ঠান

আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার