০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজনগরের হিরাখুনিতে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত যুবক, দেহ আটকে পুলিশকে বিক্ষোভ

খান আরশাদ, বীরভূম:

রাজনগরের চন্দ্রপুর সংলগ্ন হিরাখুনি মোড়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটা নাগাদ। জানা গেছে রাজনগরের খোদাইবাগ গ্রামের মোনাজির হোসেন ওরফে গোলাপ জামাদার নামে এক যুবক বাইকে করে সিউড়ি দিক থেকে রাজনগরের দিকে আসছিল। হিরাখুনি মোড়ের কাছে আসতেই এক পুলিশ আধিকারিকের গাড়ির সাথে তার মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর ওই পুলিশ আধিকারিককে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়। দীর্ঘক্ষণ দেহ আটকে রেখে পুলিশকর্তাদের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে সিউড়ি থেকে বীরভূম জেলা পুলিশের কর্তারা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।
অবশেষে পুলিশ বিক্ষোভকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলে দেহ ছেড়ে দেয় পরিবারের লোকেরা। পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।

মুরারইয়ের বাঁশলই নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই শিশুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরের হিরাখুনিতে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত যুবক, দেহ আটকে পুলিশকে বিক্ষোভ

আপডেট : ১ জুলাই ২০২৬, বুধবার