৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩

অন্য মহিলার সাথে স্বামীর সম্পর্ক, প্রতিবাদ করায় বেধড়ক মার বউকে

আনজুম মুনির, নবদ্বীপ: অন্য মহিলার সাথে স্বামীর সম্পর্ক, প্রতিবাদ করায় বেধড়ক মার বউকে, বউয়ের পরিবার বাঁচাতে আসলে তাদেরকে ঘরে আটকে মার। আজ রবিবার দুপুরে মেয়ের বাড়ির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে নবদ্বীপ থানায়। সূত্রে জানতে পারা যায় যে, নবদ্বীপের প্রাচীন মায়াপুরের মেয়ে রেখা সিংয়ের সাথে লাভ ম্যারেজ হয় চর- মাজদিয়া রথতলা অঞ্চলের শিবম সরকারের সাথে। অভিযোগ রেখা অনেকদিন আগে থেকেই জানতে পারে তার স্বামীর সাথে অন্য মহিলার সম্পর্ক আছে, রেখা বিষয়টি তার শাশুড়িকে জানায় এবং পরবর্তীকালে রেখা তার বাপের বাড়িতে আসে। গতকাল রেখা জানতে পারে যে অন্য মহিলার সাথে তার স্বামী রয়েছে, বিষয়টি জানতে পেরে রেখা ছুটে যায় তার শ্বশুরবাড়িতে। এরপর রেকর্ড তার স্বামীর সাথে কথা বলতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ তখন রেখাকে বেধড়ক মারধর করে তার স্বামী শিবম সরকার।

এরপর রেখা তার মাকে ফোন করে জানালে রেখার পরিবার থেকে তার মা মাসি আর অন্যজনেরা ছুটে আসে রেখার শ্বশুরবাড়িতে। অভিযোগ তখন রেখার শ্বশুরবাড়ির কাকা শ্বশুর ও কাকা শাশুড়ি তাদের পাড়া-প্রতিবেশীদের নিয়ে একটা ঘরে আটকে রাখে রেখার মা ও অন্যদের এবং বেধড়ক মারধর করে। অভিযোগ রেখার মায়ের মাথায় ইট মেরে ফাটিয়ে দেওয়া হয়। এরপর ঘটনাটি পুলিশ জানতে পারলে, নবদ্বীপ থানার পুলিশ গিয়ে রেখার পরিবারকে উদ্ধার করে। তারপর রেখা ও তার মা ও অন্যরা নবদ্বীপ হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে আজ রবিবার দুপুরে নবদ্বীপ থানায় শিবম সরকার সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ করে।

এভাবেও ফিরে আসা যায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্য মহিলার সাথে স্বামীর সম্পর্ক, প্রতিবাদ করায় বেধড়ক মার বউকে

আপডেট : ৩০ জুন ২০২৬, মঙ্গলবার