২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

খান আরশাদ, বীরভূম: 

২০২১ সালের ভোট পরবর্তী হিংসা ও একাধিক দুর্নীতির অভিযোগে বীরভূমের লাভপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি আব্দুল মান্নান ও সালাম শেখ সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে পেশ এবং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেখানে বিক্ষুব্ধ জনতা ও বিজেপি কর্মীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি ডিম ছোড়েন এবং ‘চোর’ ‘চোর’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান।
বিজেপি কার্যকর্তাদের অভিযোগ, এই দুই নেতা দীর্ঘকাল ধরে জমি দখল, বালি পাচার এবং রেশন চুরি-সহ নানা দুর্নীতিতে জড়িত। বিজেপি নেতৃত্বের দাবি, ২০১৯ সালে বর্তমান বিজেপি বিধায়ক-সহ ৫৫ জন সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন তাঁরা।
এই ঘটনা প্রসঙ্গে এক বিজেপি কার্যকর্তা বলেন, “যেমন কর্ম, তেমন ফল। বিরোধীদের ওপর মিথ্যা মামলা ও দীর্ঘদিনের অত্যাচার চালাতেন এই নেতারা। এর ফলেই আজ এই জনরোষের বহিঃপ্রকাশ।”
অন্যদিকে, আব্দুল মান্নানের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি রাজনৈতিক চক্রান্ত।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

আপডেট : ২৩ জুন ২০২৬, মঙ্গলবার