০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলে রানি রাসমনিতে ধরনার অনুমতি দিলো না পুলিশ

আনজুম মুনির, কলকাতা: মঙ্গলবার, ২ জুন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ধর্মতলার রানি রাসমণি রোডে ধরনায় বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বেলা ২টো থেকে ৮টা পর্যন্ত তিনি উপস্থিত থাকবেন। তবে সূত্রের খবর, পুলিশ রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। মঙ্গলে ধরনার একদিন আগে পুলিশি অনুমতি না মেলায় বড় সমস্যায় তৃণমূল সুপ্রিমো।

এখানে উল্লেখ্য, এর আগে মমতার সরকার থাকাকালীন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় ধরনা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি নিতেন। অভিযোগ, সেই সময় তাঁকে মমতার পুলিশ অনুমতি দিতেন না। বারবার ছুটতে হত আদালতে। এদিন প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। বিকল্প হিসাবে ‘Y’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের তরফে। ২ ঘণ্টার জন্য সেখানে অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাতে প্রাথমিকভাবে রাজি হয়নি তৃণমূল। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার কী হয়।

এদিকে আজ তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে তৃণমূল দল থেকে বহিষ্কার করেছে। সম্প্রতি, দলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করেছিলেন এই দুই বিধায়ক। তা সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই দুই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তৃণমূল কংগ্রস।

রাজনগরে দুর্ঘটনায় মৃত কংগ্রেস অঞ্চল সভাপতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলে রানি রাসমনিতে ধরনার অনুমতি দিলো না পুলিশ

আপডেট : ২ জুন ২০২৬, মঙ্গলবার