দেবজিৎ মুখার্জী, কলকাতা: ছোট ছোট ছেলে মেয়েদের পীঠের ব্যাগের ওজন বেড়েই চলেছে। তা নিয়ে বহুকাল ধরেই চিন্তিত শিক্ষাবিদেরা। সরকার বদলাতেই বদলে যাচ্ছে বাংলার শিক্ষার খোলনলচে। স্কুল থেকে পুরো মাত্রায় শেষ করা হয়েছে তৃণমূল রাজ। ভেঙে দেওয়া হয়েছে পরিচালন সমিতি। ক্ষমতা বাড়ছে অভিভাবকদের। এবার পড়ুয়াদের হোমওয়ার্ক থেকে ব্যাগ, সবকিছুই বদলে দিচ্ছে শিক্ষা দফতর। পড়ুয়াদের ভার লাঘব করতে জারি একাধিক নির্দেশিকা।
হোমওয়ার্কে কাটছাঁট, ব্যাগের ওজনও বেঁধে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সীমায়। এমনকী টিফিন আনার বদলে মিড ডে মিলে জোর দেওয়া হচ্ছে। নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে ব্যাগের ওজন শিক্ষার্থীর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। প্রাক-প্রাথমিকে কোনও ব্যাগই থাকবে না। অর্থাৎ ওই সময়কালে কাউকে কোনও ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না। পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১.৬ কেজি থেকে ২.২ কেজির ব্যাগ থাকবে। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১.৭ কেজি থেকে ২.৫ কেজির ব্যাগ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ব্যাগের ওজন হবে যথাক্রমে ২ কেজি ও ৩ কেজি।
অষ্টম শ্রেণিতে ব্যাগের ওজন হবে ২.৫ কেজি থেকে ৪ কেজি। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে ২.৫ কেজি থেকে ৪.৫ কেজি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩.৫ কেজি ও ৫ কেজি। যেভাবেই হোক কমাতে হবে ব্যাগের ওজন।
নতুন গতি 





















