২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমেরিকার সঙ্গে যুদ্ধে এবার ইরানের প্রমিলাবাহিনী

নিউজ ডেস্ক: অবশেষে নতুন করে যুদ্ধের ইঙ্গিত ইরানের। আমেরিকার সঙ্গে লড়াইয়ে এবার দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে তারা। প্রথম সারিতেই রয়েছে মহিলারা। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে খবর।

আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি চললেও, পরিস্থিতি যেকোনও মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমের রিপোর্টে অনুসারে, আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে তাদের পরবর্তী রণকৌশল। অন্যদিকে, ইরানও নতুন করে যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্রের খবর, সকলের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

সম্প্রতি, ইরানের সংবাদমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যুবককে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকার দিকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালাতে দেখা গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষবিরতির পর থেকেই  আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। গত কয়েক সপ্তাহে তেহরান সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ ‘রাত্রিকালীন সমাবেশে’ যোগ দিয়েছেন এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান ছিল ‘আমেরিকার মৃত্যু হোক’। তাঁরা অস্ত্র চালানোরও প্রশিক্ষণ নিয়েছেন। এক ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র দেখা গিয়েছে। তেহরানের ভানাক স্কোয়ারে নাবালিকা, কিশোরী এবং তরুণীদের একে-৪৭ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকার সঙ্গে যুদ্ধে এবার ইরানের প্রমিলাবাহিনী

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার