২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

রামজান আলী : বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর বীরভূম জেলা সাংগঠনিক মিটিং ও সংবর্ধনা সভা আয়োজিত হল রামপুরহাটে। ২৬ এপ্রিল রবিবার ২০২৬। বীরভূম জেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক মিটিং ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রামপুরহাট বিডিও অফিস সংলগ্ন কবি আব্দুল বাসার খানের নবনির্মিত বাসভবনে।অনুষ্ঠানে রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক এম রুহুল আমিন, সদস্য মোঃ তোহা সেখ ও উপদেষ্টা ড. নুরুল ইসলাম প্রমুখ ব্যক্তিত্ব। এদিন মূলতঃ বীরভূম জেলা শাখার কার্যাবলী নিয়ে আলোচিত হয়। পরে উপস্থিত জেলা সদস্যগণের সম্মতিতে ২০২৬-২৭ বর্ষের জেলা কমিটি পুনর্বিন্যাস করা হয়। নব নির্বাচিত কমিটি হল -সভাপতি -আব্দুল বাসার খান, সহ সভাপতি -মুহাম্মদ সেলিম রেজা, সম্পাদক(জেলা সমন্বয়ক )-নাসির ওয়াদেন, সহ সম্পাদক -মতিয়ার রহমান,কোষাধ্যক্ষ -এম মতিন, সদস্যমন্ডলী -আলি আসগার, ফইমদ্দিন আলি, সামিমা খাতুন,কুদ্দুস আলি।
এদিন বঙ্গীয় সাহিত্য স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় নিভৃতচারী কবি জাহানারা রহমান, প্রবীণ কবি ও পত্রিকা সম্পাদক রাজেন সাহু মহাশয় কে। ঈদ স্মারক সম্মাননা দেওয়া হয় কবি তৈমুর খান, আব্দুল বাসার খান ও মীর সাহনাজ রহমানকে। ট্রাস্টের রেজিস্টার্ড সদস্য ছাড়াও বীরভূম জেলা থেকে তানজিলাল সিদ্দিকী,অভিলাষ রাজ বংশী,এস এম দাউদ আলী,জাসমিনা খাতুন, মৃন্ময় মজুমদার প্রমুখ কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। উদীয়মান কবি শুভ মন্ডলকে সংবর্ধিত করা হয়। রাজ্যে সম্পাদক ভাষণে বলেন, “সংস্কৃতি আমাদের ধারক, সংস্কৃতি আমাদের বাহক। বাংলা ভাষা বাঙালি সংস্কৃতিকে মাঝি রাখার দায়িত্ব আমাদের। ” অনুষ্ঠানে কচিকাঁচাদের নাচ, গান, আবৃত্তি সকলকে মুগ্ধ করে। আগামীতে বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেতনামূলক অনুষ্ঠান করা হবে এই আশ্বাস পেয়ে বীরভূমের কবি সাহিত্যিকগণ আনন্দ প্রকাশ করেন।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার