দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে ফের জোর চাঞ্চল্য। গিয়াসউদ্দিন মোল্লার পর এবার কুলপি ব্লকের প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারও দল ছাড়ার ইঙ্গিত দিলেন। পালাবদলের রাজনীতির আবহে একের পর এক প্রাক্তন বিধায়কদের অবস্থান বদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সম্প্রতি এক প্রকাশ্য সভায় যোগরঞ্জন হালদার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, দলের অন্দরে এখন সাধারণ কর্মীদের আর কোনও মূল্য নেই। দুর্নীতি ও তোলাবাজির সংস্কৃতি দলকে গ্রাস করেছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।
যোগরঞ্জন হালদারের বক্তব্য, “যে আদর্শ নিয়ে একসময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম, আজ সেই আদর্শ আর খুঁজে পাচ্ছি না। বর্তমানে দলের নেতৃত্ব সাধারণ মানুষের কথা না ভেবে ব্যক্তিস্বার্থ ও অর্থনীতির রাজনীতি করছে।” যদিও সরাসরি দলত্যাগের কথা ঘোষণা না করলেও তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনের ভিতরে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষোভ বাড়ছিল। গিয়াস উদ্দিন মোল্লার দলবিরোধী অবস্থানের পর যোগরঞ্জন হালদারের এমন মন্তব্য সেই অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল।
নতুন গতি 
















