১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

হলদিয়া শহরে ভোট প্রচারে জোর দিল যুব তৃণমূলের মহিলা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে হলদিয়া শহর তৃণমূলের উদ্যোগে চলছে দেওয়াল পোস্টার লাগানোর কাজ ও বাড়ি বাড়ি প্রচার। নেতৃত্বে রয়েছেন হলদিয়া শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতি অর্ণব দেবনাথ।

প্রচারে বেরোতে লক্ষ্য করা গিয়েছে হলদিয়া শহর যুব তৃণমূলের সহ-সভাপতি চিনাংশু গোস্বামী ছাড়াও হলদিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মহিলা যুবনেত্রী জয়ন্তী গুড়িয়া ও মাধুরী মাইতিকে।

জোর কদমে চলছে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার অভিযান সহ পোস্টার লাগানোর কাজ। এই পোস্টার লাগানোর কাজে হাত লাগাতে দেখা গেল যুব তৃণমূলের মহিলা কর্মীদের। হলদিয়া শহর যুব তৃণমূল নেতা অর্ণব দেবনাথ বলেন, যুব তৃণমূলের মহিলা এবং পুরুষ কর্মীরা শুধু হলদিয়া নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দলের পক্ষে মিটিং, মিছিল এবং প্রচারে সমস্ত দলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এই নির্বাচনে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্রে জেতার আশাবাদী হলদিয়া শহর যুব তৃণমূল।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হলদিয়া শহরে ভোট প্রচারে জোর দিল যুব তৃণমূলের মহিলা কর্মীরা

আপডেট : ৪ মে ২০১৯, শনিবার