১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

ক্রীড়ায় রাজ্য স্তরে তৃতীয় রাজনগরের দেবাঞ্জন কর্মকার

খান আরশাদ, বীরভূম:

৪০ তম রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেদিনীপুরের শালবনী নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে।
শুক্রবার এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন মন্ত্রী মানষ ভূঁইয়া, সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া, বিধায়ক শিউলি সাহা, জেলাশাসক খোরশেদ আলী, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় রাজ্যের মোট ৮৭০ জন প্রতিযোগী অংশ নেয়।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘ফুটবল থ্রো’ বিভাগে অংশ নেয় বীরভূমের রাজনগর ব্লকের গনেশপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র দেবাঞ্জন কর্মকার। দেবাঞ্জন এই ‘ফুটবল থ্রো’ -তে তৃতীয় স্থান দখল করে। দেবাঞ্জনের বাবা পতিত পাবন কর্মকার পেশায় রাজনগর থানার সিভিক ভলেন্টিয়ার।
পতিত পাবন কর্মকার সংবাদ মাধ্যমকে দেবাঞ্জনের এই কৃতিত্বের কথা জানান।
রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা এবং রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু দেবাঞ্জনের এই কৃতিত্বের সংবাদ পেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
দেবাঞ্জন রাজনগরের গর্ব। সে আরো এগিয়ে চলুক, এই কামনা করেন তাঁরা।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ক্রীড়ায় রাজ্য স্তরে তৃতীয় রাজনগরের দেবাঞ্জন কর্মকার

আপডেট : ১ মার্চ ২০২৫, শনিবার