২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

প্রবাসী চিকিৎসকের যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

সেখ সামসুদ্দিন, ২২ অক্টোবরঃ মেমারির সুসন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ বর্তমানে আমেরিকার লসভেগাসে কর্মরত প্রবাসী বাঙালি চিকিৎসক। তার আর্থিক আনুকূল্যে সাংবাদিক সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালের যক্ষ্মা রোগীদের ২০ জনকে ৬ মাসের জন্য প্রোটিন যুক্ত খাদ্য দেওয়ার দায়িত্ব নেওয়া হয়। আজ মেমারি হাসপাতালের সমষ্টি স্বাস্থ্য উন্নয়ন অধিকর্তা করনের সামনে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে তৃতীয় মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন গৃহবধূ ফরিদা সামসুদ্দিন সেখ, রুকসোনা সুলতানা, যক্ষ্মা বিভাগের সহকারী কর্মী শিল্পা মণ্ডল, প্রমুখ। এদিনে উপস্থিত সকল ব্যক্তিবর্গ প্রবাসী চিকিৎসক এইভাবে মানবসেবায় উদ্যোগী হওয়ায় ভুয়সী প্রশংসা করেন। টিবি বিভাগের কর্মী শিল্পা মণ্ডল জানান এই কাজে অনুপ্রাণিত হয়ে অনেকেই এগিয়ে আসছেন।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রবাসী চিকিৎসকের যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার