১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য টিটাগড় পুরসভা এলাকায়

দেবজিৎ মুখার্জি, তিটাগড়: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল টিটাগড় পুরসভা এলাকায়। মৃতদেহ নিয়ে বিক্ষোভে পুরপিতা ও তাঁর অনুগামীরা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার সুত্রপাত রবিবার সকালে। অভিযোগ, এদিন টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিকাশ সিংয়ের অনুগামী রৌনক পাণ্ডেকে মারধর করে ১৫ নম্বর ওয়ার্ডের সনু সাউয়ের অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিকাশের আরেক অনুগামী আকাশ প্রসাদ। অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আকাশ। তাঁর মাথায় চোট লাগে।

এর পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই বিকাশ ও তাঁর অনুগামীরা মৃতদেহ নিয়ে খড়দহ থানায় যান সঠিক বিচারের আশায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়দহ থানা এলাকায়। দীর্ঘক্ষণ পর দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও থমথমে এলাকা।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য টিটাগড় পুরসভা এলাকায়

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার