২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

“বিজেপির সমর্থন চেয়েছিলেন কেসিআর” তেলেঙ্গানার জনসভা থেকে বিস্ফোরক মোদি

দেবজিৎ মুখার্জি: এনডিএতে যোগ দিতে চেয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। এমনই বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ”হায়দরাবাদের পুরসভা নির্বাচনে বিজেপি ৪৮টি আসনে জয়লাভ করেছিল। সেই সময়ই কেসিআর আমাদের সমর্থন চেয়েছিলেন। নির্বাচনের আগে বিমানবন্দরে আমাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু পরে আচমকাই বিরোধিতা শুরু করেন।”

তিনি আরো বলেন, ”হায়দরাবাদের পুরসভা নির্বাচনের পরে কেসিআর দিল্লিতে এসে আমার সঙ্গে দেখা করে এনডিএতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু আমি তাঁকে বলেছিলাম তাঁর শর্তগুলোর কারণেই মোদি তাঁকে যুক্ত করতে পারবেন না।”

মোদির দাবি উড়িয়ে দিয়েছেন বিআরএসের মুখপাত্র এম কৃষাঙ্ক। তাঁর কথায়, ”এরপর যদি কোনও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তাঁর উচিত ক্যামেরা সঙ্গে নিয়ে যাওয়া। কেননা নরেন্দ্র মোদি রাজনৈতিক ফায়দা তুলতে চরম মিথ্যে বলতে পারেন।”

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“বিজেপির সমর্থন চেয়েছিলেন কেসিআর” তেলেঙ্গানার জনসভা থেকে বিস্ফোরক মোদি

আপডেট : ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার