১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

ফেলে দেওয়া ছিট কাপড়ে পোট্রেট এঁকে শিল্পীর জম্মদিনের শ্রদ্ধার্ঘ

অভিজিৎ হাজরা, বাগনান, হাওড়া :-গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান বিধান সভা তথা বাগনান থানার খালোড় গ্ৰামের বাসিন্দা সৌরভ সামন্ত নিজের বাড়ির ছাদে ২৫০ এম এল কফি কাপ দিয়ে তাঁর প্রিয় ফুটবলার মেসির পোট্রেট এঁকে ছিল বিশ্বকাপের সময়ে।

এবার সৌরভ তাঁর প্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং এর জম্মদিন উপলক্ষে নিজের বাড়ির ছাদে ফেলে দেওয়া ছিট কাপড় দিয়ে শিল্পীর পোট্রেট এঁকেছে।

অরিজিৎ সিং, সৌরভের পছন্দের সংগীত শিল্পী। সারাদিনই তাঁর গানই শোনেন। অরিজিৎ সিং এর ৩৬ তম জন্মদিনে গায়ককে শ্রদ্ধা জানাতে সৌরভ নিজের বাড়ির ছাদে ফেলে দেওয়া কাটা ছিট কাপড় দিয়ে শিল্পীর পোট্রেট এঁকেছে। ছয় থেকে সাত দিন অক্লান্ত পরিশ্রম করে অরিজিৎ সিং এর পোট্রেট এঁকেছে সৌরভ।

এই বিষয়ে সৌরভ বলেন , ‘ আমি অরিজিৎ সিং এর গান শুনতে ভালোবাসি। সারাদিনই আমি তাঁর গান শুনি।তাই আমার পছন্দের শিল্পী অরিজিৎ সিং এর জম্মদিনে ফেলে দেওয়া ছিট কাপড় দিয়ে শিল্পীর পোট্রেট এঁকে শিল্পীকে শ্রদ্ধা জানালাম।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফেলে দেওয়া ছিট কাপড়ে পোট্রেট এঁকে শিল্পীর জম্মদিনের শ্রদ্ধার্ঘ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার