১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

মেমারির জামিয়া ইসলামিয়ায় সাধারণতন্ত্র দিবস পালন

  • নতুন গতি
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • 40

নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা রহ. প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মেমারি জামিয়ার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান জনাব মুফতি তালেবুল্লাহ্ কাসেমী ।এদিন প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্ররা বিষয়ভিত্তিক বক্তব্য, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, ক্যুইজ ইত্যাদিতে অংশগ্রহণ করে।

এদিনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম ও মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক জনাব মাওলানা কাজী মোঃ ইয়াসিন, পশ্চিমবঙ্গ
জমিয়তে উলামার সাধারণ সম্পাদক ও মেমারি জামিয়ার অধ্যক্ষ জনাব ক্বারী শামসুদ্দিন আহমাদ, মেমারি জামিয়ার শাইখুল হাদিস জনাব মাওলানা আমানাতুল্লাহ, মামুন ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জনাব সানাউল্লাহ মন্ডল প্রমুখ।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারির জামিয়া ইসলামিয়ায় সাধারণতন্ত্র দিবস পালন

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার