১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩

রাজনগরের আলিগড়ে গ্রাম পঞ্চায়েতের তরফে ৯০ জন শিক্ষককে সংবর্ধনা

খান আরশাদ, বীরভূম:

রাজনগরের আলীগড়ে গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হল বুধবার। গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হলো। এলাকার বিভিন্ন প্রাথমিক , উচ্চ প্রাথমিক, এসএসকে এমএসকে ও উচ্চ বিদ্যালয়ের ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন সংবর্ধনা প্রদান করা হল।

প্রথমে বিশিষ্ট অতিথিদের বরণ করে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের উত্তরীয় পরিয়ে ও মেমেন্টো প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী মন্ডল-সাহা , উপ-প্রধান মলয় ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির শিক্ষা-কর্মাধ্যক্ষ মালতি ভারতী, পঞ্চায়েত সমিতির সদস্য শোভন আচার্য, গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক-সদস্য প্রদীপ বাগদি সহ অন্যান্য সদস্য ও বিশিষ্টজনেরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার সাহা। জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ করা হয়।

রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী বলেন গ্রাম পঞ্চায়েতের তরফে যে উদ্যোগ নেয়া হয়েছে এটা একটা মহৎ উদ্যোগ। রাজনগর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েত গুলিও এই উদ্যোগ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দিক। এলাকার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দিয়ে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরের আলিগড়ে গ্রাম পঞ্চায়েতের তরফে ৯০ জন শিক্ষককে সংবর্ধনা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার