মালদা ঃ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চারটি গরুর। গুরুতর জখম হয়েছে আরও একটি গরু। শুক্রবার রাত ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রথবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পশুপ্রেমী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। তোই সংগঠনের এক সদস্য বলেন, একটি দশ চাকার ট্রাক (WB23C4812) গরুগুলিকে ধাক্কা মারে। গরুগুলি রাস্তার পাশে শুয়ে ছিল। ট্রাকটি রাস্তার মাঝখান দিয়ে না গিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। চারটি গরুর এই মর্মান্তিক মৃত্যু নিয়ে তীব্র প্রতিবাদে সরব হয়েছেন নাগরিকরা। তাঁরা বলেন, এটি আসলে এক ধরণের হত্যাকান্ড। ওই ট্রাকের চালক সম্ভবত মদ্যপ অবস্থায় থাকাতেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পশু প্রেমীদের। তাঁদের ধারণা ওই চারটি গরুকে ধাক্কা দিয়ে মেরে ফেলেই পালায় ট্রাকের চালক। গরুগুলি নিজেদের প্রাণ দিয়ে অনেক নাগরিকের জীবন বাঁচিয়ে দিয়েছে বলেও তাঁদের বক্তব্য। ওই ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন নাগরিকরা। পুলিশ জানিয়েছে, খুনী ন্ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক। তার খোজে তল্লাশি শুরু হয়েছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















