দেবজিৎ মুখার্জি: হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার অপরাধে, গত ১১ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গোয়ার পানাজিতে আরশোলাদের বিক্ষোভে যোগ দেওয়া ৩০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের গোয়া পুলিশের। জানা যাচ্ছে, পুলিশ ভারতীয় দণ্ডবিধি ২০২৩এর ১৯৬ এবং ২৯৯ ধারায়, অর্থাৎ ধর্মীয় বিদ্বেষ ও ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার, মামলা রুজু করেছে।
এই প্রসঙ্গে পানাজি থানার আধিকারিক বিজয়কুমার চডঙ্করের বক্তব্য, “পানাজিতে ওই সমাবেশে সিজেপির কর্মী সমর্থকরা ধর্মীয় উসকানি মূলক স্লোগান দিচ্ছিলেন। ‘হিন্দুত্ব নিপাত যাক’-সহ একাধিক হিন্দু ধর্ম বিরোধী স্লোগান দেওয়া হয়। এর জেরে ধর্মীয় সম্প্রতি নষ্ট হয়েছে। ইচ্ছাকৃতভাবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। যার জেরে ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।” অন্যদিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনও রকম প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।”
জানা গিয়েছে, সেই স্লোগান দেওয়ার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর এফআইআর দায়ের করেন তালেগাঁওয়ের বাসিন্দা রামপ্রসাদ কেলকার থানায়। তিনি বলেছেন, “আমি ভিডিওটি দেখেছি। বিক্ষোভে যোগ দেওয়া ভিড় সেখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। যার জেরেই এই এফআইআর দায়ের করা হয়।”
নতুন গতি 

















