২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

চোপড়া গুলি কাণ্ডে আহত যুবকের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা : চোপড়া গুলি কান্ডে অবশেষে মৃত্যু আরেক যুবকের। গুলি লাগে , এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলমকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে। আজ অর্থাৎ বুধবার সেখানে মৃত্যু হয় ।

মনোনয়নের শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠেছিল চোপড়া। গুলিবিদ্ধ হওয়ার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক জোট প্রার্থীর। এছাড়া আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায়র জন্য তাকে আনা হয় শিলিগুড়িতে।

সূত্রের খবর মিলেছে ,গত বৃহস্পতিবার মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার কালে বাম-কংগ্রেসের মিছিলের উপর গুলি চলে, গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে জানা গিয়েছে, বাম-কংগ্রেসের জোট প্রার্থীরা ঘটনার দিন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, সেই সময় কালে রাখালবাড়ি এলাকায় তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে কয়েকশো যুবক দাঁড়িয়েছিলেন। তাঁদের হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ রয়েছে। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাধা দেওয়ায় প্রতিরোধ গড়েন জোট প্রার্থীরাও। অভিযোগ সেই সময় ভিড়ের মাঝখান থেকে তৃণমূল কর্মীরা গুলি চালান। গুলিবিদ্ধ হন জোটের দুই জন কর্মী।  স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়, জোটের আরো কর্মীরা তারাতারি তাঁদের উদ্ধার করবার পর স্থানীয় চোপড়া হাসপাতালে নিয়ে যান। প্রসঙ্গত ঘটনাস্থলেই মারা যান ১ জন।  এদিন আরেকজনেরও চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চোপড়া গুলি কাণ্ডে আহত যুবকের মৃত্যু 

আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার