১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

উইকিপিডিয়ার তথ্যে বিভ্রান্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ!

নতুন গতি নিউজডেস্ক:বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী কে? বাচ্চারাও এর উত্তর জানে। কিন্তু উইকিপিডিয়ার এ কী মতিভ্রম হল!  বলছে, বাংলার মুখ্যমন্ত্রী নাকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গল্প নয়, একেবারে সত্যি। উইকিপিডিয়া খুললেই মিলছে এমন তথ্য।

দেখা দিচ্ছে, দিলীপ ঘোষ নাম লিখে গুগল করলে প্রথমেই তাঁর নামে যে উইকিপিডিয়া খুলছে বাঁ-দিকের কলমে জ্বলজ্বল করে লেখা, ‘এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ’। তবে, তাঁর উইকিপিডিয়া পেজে ক্লিক করলে এমন তথ্য দেখা যায়নি। উইকিপিডিয়ার এই তথ্য বিভ্রান্তি তৈরি করবে বলে অনেকে মনে করছেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এটা সম্পূর্ণ ভুল তথ্য। কে লিখেছে, কেন লিখেছে জানি না। কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে। এখনও সংশোধন হয়নি। অনলাইন ভ্রম সংশোধনের অনুরোধও গৃহীত হচ্ছে না।” দিলীপের আরও দাবি, এমন আরও ভুল রয়েছে তাঁর উইকি পেজে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উইকিপিডিয়ার তথ্যে বিভ্রান্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ!

আপডেট : ১ মে ২০২০, শুক্রবার