রহমতুল্লাহ, সাগরদিঘী : ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরদিঘী। “ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে” স্লোগানে মুখরিত হয় সাগরদিঘীর গৌরীপুর, যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে অংশ নেন এক বিশাল ধিক্কার মিছিলে। সাগরদিঘী ঐক্য মঞ্চের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নেতৃত্ব দেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী ও ধর্মীয় নেতৃত্ব।


বক্তারা বলেন, “এই বিল মুসলিম সমাজের ধর্মীয় ও আর্থিক স্বার্থে বড়সড় আঘাত হানবে। এটি মুসলিমদের ধর্মীয় অধিকার হরণ করার একটি চক্রান্ত।” তারা সরকারের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে, নচেৎ বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে সাগরদিঘীর মানুষ।
নতুন গতি 





















