১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

মোর্চার প্রার্থী তাপস সিনহার সমর্থনে সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি,বেলদা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী তাপস সিনহার সমর্থনে শনিবার বিকেলে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হল বেলদা গঙ্গাধর একাডেমীতে। ব্যবস্থাপনায় ছিল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বেলদা ও নারায়নগড় আঞ্চলিক শাখা,নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বেলদা জোনাল কমিটি, ১২ই জুলাই কমিটি এবং কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন। এদিনের সভায় বক্তব্য রাখেন:ড. শ্যামল চক্রবর্তী ও প্রার্থী তাপস সিনহা সহ গণসংগঠনসমূহের নেতৃবৃন্দ। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সৌমেন মণ্ডল, এবিপিটিএ র পক্ষে দিলীপ নন্দ, কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের পক্ষে পরমানন্দ দোলাই, ১২ ই জুলাই কমিটির পক্ষে গঙ্গাধর বর্মন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক তুহিন দাস অধ্যাপক সুব্রত কুন্ডু, বলাই দাস, অশোক ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তিন শতাধিক শিক্ষক শিক্ষিকা অধ্যাপক ও শিক্ষাকর্মী সহ শিক্ষানুরাগী মানুষের সমাবেশে বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য, লাগামহীন দূর্নীতি, শিক্ষক সমাজের উপর আক্রমনের বিরুদ্ধে, মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ, গনতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হন। আলোচকরা শ্রমিক, কৃষকসহ সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী তাপস সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোর্চার প্রার্থী তাপস সিনহার সমর্থনে সাধারণ সভা

আপডেট : ২০ মার্চ ২০২১, শনিবার