মগরাহাট যুগদিয়া সবুজ সংঘ ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
বাইজিদ মন্ডল, মগরাহাট: রক্তদান জীবন দান মূমূর্ষু রুগী এবং থ্যালাসেমিয়া রুগীদের অভাব দূর করতে মগরাহাট ২ নম্বর ব্লক জুগদিয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও যুগদিয়া সবুজ সংঘের নেতৃত্বে হামিদান কমপ্লেক্স যুগদীয়া দর্জি পাড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে চলা লকডাউনের জেরে বন্ধ ছিল রক্তদান শিবির, তার জেরে ব্লড ব্যাঙ্ক গুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে। এই গরমের দিনে ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের চাহিদা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন মগরাহাট ২নং ব্লক যুগদিয়া তৃণমূল যুব কংগ্রেস।

রক্তদান শিবিরে কয়েকশ পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন , দ: ২৪ প: জেলা পরিষদ খাদ্য কর্মাধক্ষ হায়দার আলী মল্লিক, জুগদীয়া অঞ্চল তৃণমুল যুব সভাপতি ইকবাল হোসেন ও মগরাহাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ হালদার , বাচ্চু শেখ, অজয় ঘোষ, অশীত হালদার, আলাউদ্দিন মল্লিক, কিঙ্কর দাস, হাতেম আলী সহ সকল স্থানীয় নেতৃত্বরা।
নতুন গতি 














