নিজস্ব প্রতিবেদক: মেদিনীপুর শহরের মীরবাজারে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো সংগঠনের সদস্যা ও কোষাধ্যক্ষ সুদীপ্তা দে-এর বাড়িতে। একটি ঘরোয়া পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ মান্না, কার্যকরী সভাপতি রাজ্যশ্রী মণ্ডল, সম্পাদিকা পারমিতা সাউ ,সংগঠনের সদস্য ও সদস্যা নরোত্তম দে, মৌসুমী মান্না, পিন্টু সাউ, শর্মিলা কোলে, সুব্রত মহাপাত্র, দীপেশ দে প্রমুখ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা, বাচিকশিল্পী রত্না দে।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























