১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পদত্যাগ করলেন

আনজুম মুনীর, পূর্ব মেদিনীপুর: আজ পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পদত্যাগ করলেন। আজ মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে তিনি পদত্যাগ পত্র জমা দেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, “ভোটের পরাজয়ের পর কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এসে বলেছিলাম জনগনের রায় গনতন্ত্রের শেষ কথা বলে। জনগণের রায় যেহেতু আমাদের মাথা থেকে সরে গেছে, তাই এই পদের অমর্যাদা করা উচিত নয়। মানুষ চাইছেন না, তাই সরে আসলাম।”

পাশাপাশি পদত্যাগ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব বুঝিয়ে বলেন, “তাঁর এই সরে আশাকে সাধুবাদ জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারা রাজ্যসহ পূর্ব মেদিনীপুর জেলাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। সভাধিপতিও চান আমাদের জেলা উন্নয়নের সামিল হোক। আর ঠিক সেই কারণে তিনি পদত্যাগ করছেন। তার এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।” সব মিলিয়ে, রাজ্যে পালা বদলের পর কলকাতা সহ বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরেও পদ থেকে পদত্যাগের ছবি ধরা পড়লো।

সর্বাধিক পাঠিত

ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল ৷ হরিশ্চন্দ্রপুরের বটতলা থেকে ধৃত চার ডাকাত নতুন গতি প্রতিবেদন,হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল ৷ হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে ধারালো অস্ত্র-সহ ধৃত চার ডাকাত ।ভেস্তে গেল ডাকাতির ছক ৷ গোপনসূত্রে পুলিশ জানতে পারে, হরিশ্চন্দ্রপুর এলাকায় বেশ কয়েক দিন ধরে কিছু অজ্ঞাতপরিচয় লোকজনের আসা যাওয়া লেগে রয়েছে ৷সেইমত পুলিশ এলাকায় ফাঁদ পাতলে শনিবার গভীর রাতে চাচল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে হাতেনাতে ধরে ফেলে চার ডাকাতকে ৷ বাকি আরও বেশ কয়েক জন পালায় । ধৃতদের নাম নুর আলম (২১), জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি তরবারি, সাবল ও টর্চ লাইট পুলিশ সূত্রে জানা যায়, বড়োসড়ো ডাকাতি করার উদ্দেশ্যেই এদিন তারা ঘটনাস্থলে জড়ো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দলের ৪ জনকে ধরে ফেলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জানা যায় ৪ জনের বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন এলাকায়। নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনাপুর গ্রামে। নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলী চক এলাকায়। মহম্মদ শরিফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়।ধৃতদের আজ চাচোল মহাকুমা আদালতে তোলা হয়।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পদত্যাগ করলেন

আপডেট : ৬ জুন ২০২৬, শনিবার