২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

ইংরেজবাজার কাজিগ্রাম অঞ্চলের উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা

মালদা,নতুন গতি: তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার কাজিগ্রাম অঞ্চলের উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন উপ-প্রধানের ছেলে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে নওদা বাজার এলাকায়।উল্লেখ্য এক মাস আগে ওই এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন কাজি গ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু ইসলাম এবং গ্রামবাসীরা। উপপ্রধান মন্টু ইসলামের অভিযোগ সেই ঘটনার প্রতিবাদ করায়, এই অ্যাসিড হামলা। এই ঘটনায় কামাল মহলদার এবং গৌস মলদারের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাত্রে ওই দুই যুবক তাদের বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ভেতরে ঢুকতে না পারায় জানলার বাইরে থেকেই অ্যাসিড ছুড়ে তার ছেলেকে লক্ষ্য করে। এই ঘটনায় তার ছেলে মিজান ইসলাম আহত হয়েছেন। রাতেই লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইংরেজবাজার কাজিগ্রাম অঞ্চলের উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা

আপডেট : ৫ জানুয়ারী ২০২১, মঙ্গলবার