২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ফের গরু সহ দুই পাচারকারী ধরা পরল মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত শিবপুর ঘাটে।

নতুন গতি নিউজ ডেস্ক, ২৩ জুলাই। ফের গরু সহ দুই পাচারকারী ধরা পরল মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত শিবপুর ঘাটে। শুধু তাই নয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অনেক বাইকও। সোমবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ শিবপুর ঘাটে অভিযান চালিয়ে গরু ও বাইক আটক এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করে।

গত শনিবার রাতেই শিবপুর ঘাটে অভিযান চালিয়ে পুলিশ ৩৮ টি গরু ২৯ টি বাইক উদ্ধার এর পাশাপাশি ১১ জন পাচারকারীকে গ্রেফতার করেছিল। তার রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে ফের শিবপুর ঘাটে অভিযান চালায় বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে শিবপুর ঘাট থেকে ১৬ টি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৩টি মোটরবাইক ও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে গরু পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আমির ও অসীম সরকার। আমিরের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার হঠাৎপাড়ায় এবং অসীমের বাড়ি বৈষ্ণবনগর থানার সুকদেবপুরে। ধৃত দুই জনকে আজ আদালতে তোলা হবে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের গরু সহ দুই পাচারকারী ধরা পরল মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত শিবপুর ঘাটে।

আপডেট : ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার