২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের বিরোধিতা, আন্দোলনে দুটি সংগঠন

নিজস্ব সংবাদদাতা :চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের বিরোধিতা করে আন্দোলন, আন্দোলনে নামলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অস্থায়ী শিক্ষাকর্মী অ্যাসোসিয়েশন। এদিন শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনৈতিকভাবে ৬ জন অস্থায়ী কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট দুই সংগঠনের সদস্যরা।

সংশ্লিষ্ট দুটি সংগঠনের সদস্যদের এই বিষয়ে অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছে। তাদের স্থায়ীকরণের ক্ষেত্রে সুরাহা না করে আবারো নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে। প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে গত কয়েকদিন আগে নিয়োগ বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিকট স্মারকলিপি জমা দেয় সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। তবে স্মারকলিপি প্রদান করবার পরেও এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,এমনটাই অভিযোগ সংগঠনের। উক্ত নিয়োগ বাতিল না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে , এই বলে হুঁশিয়ারি দেয় এই দুই সংগঠন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের বিরোধিতা, আন্দোলনে দুটি সংগঠন

আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার